ছবি: সংগৃহীত
চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডের একটিতেও পাসের হার কিংবা জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় মেয়েদের টপকাতে পারেনি ছেলেরা।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছেন ৬৩ হাজার ৮৯৬ জন ও ছাত্র ৫২ হাজার ৭৮০। গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিলেন।
দেশের ১১টি বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ আর ছাত্রদের পাসের হার ৫৭. দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার আট দশমিক ৮২ শতাংশ বেশি।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ আর ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ। একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১ দশমিক ৬৪ শতাংশ পাসের বিপরীতে মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১ দশমিক ১৪ শতাংশ পাসের বিপরীতে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ।
বাংলাদেশের খবর/আরইউ

