Logo

শিক্ষা

শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন

সভাপতি তৌহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক মাসুদ খান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬

সভাপতি তৌহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক মাসুদ খান

তৌহিদুল ইসলাম ও মাসুদ খান, ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন জাতীয় কমিশনার মো. তৌহিদুল ইসলাম সভাপতি, লেখক ও সংগঠক মোহাম্মদ মাসুদ খান সাধারণ সম্পাদক এবং সংগঠক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম কোষাধ্যক্ষ পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিব খানের নেতৃত্বে সহকারী নির্বাচন কমিশনার নাসিম আহমেদ ও আ ফ আ ম তারিকুল হাসানের সমন্বয়ে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।

৩৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলম, প্রখ্যাত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. সারোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মো. আবু দাউদ লিটন, সংগঠক মো. নাফিস খান এবং অধ্যাপক ডা. এহসানুল হক খান পাপুল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার আসিফ সাদ বিন শামস, মো. খুরশিদ-উল-আলম সোহেল ও প্রকৌশলী মুহাম্মদ শাহ জামান।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ রকিব উল ইসলাম মানিক এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হক গাজী, মো. মনিরুজ্জামান (মিঠু) ও মোহাম্মদ আলী রিমন নির্বাচিত হয়েছেন। বিভিন্ন বিভাগীয় সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দপ্তর সম্পাদক মো. আশিকুর রহমান বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সাঈদুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. আলমগীর কবীর উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মাশহুরুল হক রাজন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ব্যাংকার মোহাম্মদ আশরাফ উল ইসলাম পান্না।

পরিষদে কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. ইউসুফ, জিয়াউল হাই (বাপ্পী), মো. আবুল মনসুর রতন, প্রকৌশলী মো. আবু ছাইদ চৌধুরী ডালিম, মো. মনিরুজ্জামান, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার, এনায়েতুল ইসলাম, মোহাম্মদ সামছুল আলম ভূঁইয়া রাফি, এ এইচ এম কামরুজ্জামান কামরুল, এ এইচ এম শোয়েবুর রহমান, খন্দকার আল ইমদাদ, আকসাল আমিন, মো. আরিফ হাসান ইমন এবং আমীর মো. আল ইসলাম খান। নবনির্বাচিত এই পরিষদ আগামী দুই বছরের জন্য অ্যালুমনাই এসোসিয়েশনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন