Logo

শিক্ষা

ফ্যাকড-ক্যাবের “পরিবর্তনের এক বছর” উদযাপন

Icon

এনএসএস

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬

ফ্যাকড-ক্যাবের “পরিবর্তনের এক বছর” উদযাপন

ঢাকা: বিদেশে উচ্চশিক্ষা ও শিক্ষা পরামর্শক খাতের প্রতিনিধিত্বশীল সংগঠন ‘ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB)-এর নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে ফ্যাকড-ক্যাব: ‘‘পরিবর্তনের এক বছর” শীর্ষক বিশেষ গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।


গত শনিবার (১২ সেপ্টেম্বর)  রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সারিনায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের এক বছরের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অগ্রগতির বিবরণ উপস্থাপনের পাশাপাশি আগামী এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি। বিশেষ অতিথি ছিলেন ড. রফিকুল ইসলাম হিলালী এমপি, সেলিনা সুলতানা নিশিতা এমপি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো : শামছুজ্জামান সুরুজ; ঢাকা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাক আহমেদ, ব্যাংকটির হেড অব রিটেইল বিজনেস এএইচএম মোস্তাফিজুর রহমান।


মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি তার বক্তব্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষার্থীদের পাঠাতে রাষ্ট্রীয় উদ্যোগ নেয়া জরুরি বলে মত প্রকাশ করেন। একইভাবে বিদেশে উচ্চশিক্ষায় কেউ যেনো প্রতারিত না হয় সেদিকটাতে খেয়াল রাখার কথা বলেন।


অনুষ্ঠানে গত এক বছরের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। পাশাপাশি নতুন সদস্যদের সনদ প্রদান, সম্মাননা প্রদান, স্থায়ী কার্যালয় ফান্ডের উদ্বোধন করা হয়।


আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মোঃ জুলফিকার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক জি. এম. ফারুক স্বপন, ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল করীম রেজা, অনুষ্ঠানের ইসি ইন-চার্জ মোহাম্মদ মাহমুদুল হাসান, সদস্য সচিব  মোঃ সানাউল্লাহ ; কো-কনভেনার এস. এম. আরিফুর রহমানসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাবেক সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান ও আবদুল কাদির খান বাবু, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল হক জামালি ও গাজী তারেক ইবনে মোহাম্মদসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সম্মানিত সদস্যবৃন্দ।


অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষা খাতের উন্নয়ন, সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, শিক্ষার্থীদের সেবার মান নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আগামী এক বছরের সম্ভাব্য কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।


পরিবর্তনের এই যাত্রায় পাশে থাকার জন্য সংগঠনটির প্রেসিডেন্ট জুলফিকার আলী জুয়েল তার বক্তব্যে সকল সদস্য, অতিথি, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনে সমাপ্তি হয়। 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন