ছবি: সংগৃহীত
যশোর ফিজিক্যাল এডুকেশন কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এ সমাপনীতে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এহসান কাদের তাপস।
আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীরা এবং কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্যরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও কোর্স সমাপনী সার্টিফিকেট দেওয়া হয়।
এসব পেয়ে প্রত্যেকে সন্তুষ্টির কথা জানান।
বাংলাদেশের খবর/আরইউ

