Logo

শিক্ষা

ইউল্যাব স্কুল অব বিজনেস আয়োজন করছে ‘দ্য আবোল তাবোল মার্কেটপ্লেস’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৬:৫০

অ
ইউল্যাব স্কুল অব বিজনেস আয়োজন করছে ‘দ্য আবোল তাবোল মার্কেটপ্লেস’

ছবি: সংগৃহীত

ইউল্যাব স্কুল অব বিজনেসের আয়োজনে বিবিএ শিক্ষার্থীরা ‘প্রজেক্ট ননসেন্স’-এর অংশ হিসেবে প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সুকুমার রায়ের ১৩৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে ‘দ্য আবোল তাবোল মার্কেটপ্লেস’ নামে একটি প্রাণবন্ত, পপ-আপ উৎসব।

অনুষ্ঠানটি শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের গেম এরিয়ায় অনুষ্ঠিত হবে।

এই মার্কেটপ্লেসে শিক্ষার্থীরা বিভিন্ন স্টল পরিচালনার মাধ্যমে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও সৃজনশীল পণ্য তুলে ধরবে। এর মাধ্যমে তারা মার্কেটিং, ফাইন্যান্স, পরিচালনা ও উদ্যোক্তাবিষয়ক জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ পাবে।

সুকুমার রায়ের সাহিত্যকর্মের কল্পনা, ব্যঙ্গ ও সৃজনশীলতা থেকে অনুপ্রাণিত এই আয়োজন ঐতিহ্য, সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক শিক্ষার সমন্বয় ঘটাবে। শিক্ষক, শিক্ষার্থী, পরিবার ও বন্ধুদের এই আয়োজনে অংশ নিয়ে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার আমন্ত্রণ জানানো হচ্ছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন