Logo

বিনোদন

‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসির অবসর ঘোষণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯

অ
‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসির অবসর ঘোষণা

ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের সুসময়ে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

তিনি ওই পোস্টে লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার ও ঘরে ফেরার। একজন স্বামী, বাবা, পুত্র হিসেবে এবং একজন অভিনেতা হিসেবে।

বিক্রান্ত আরও লিখেছেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা ও বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।

গতবছর ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবন সংগ্রাম নিয়ে তৈরি সিনেমা ‘টুয়েলভথ ফেল’ এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান বিক্রান্ত। এছাড়াও হাসিনা দিলরুবা, সবরমতী রিপোর্ট ও সেক্টর থার্টি সিক্সের মতো সিনেমা উপহার দেয়ার পর অসংখ্য সিনেমা রয়েছে জনপ্রিয় এ অভিনেতার হাতে।

টিভি সিরিয়াল থেকে বলিউড, দেড় দশক ধরে গড়ে তোলা ক্যারিয়ারের দুর্দান্ত সময়ে বিদায় জানালেন অভিনয়কে।

এফএটি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন