Logo

বিনোদন

শেষকৃত্য অনুষ্ঠানেও পারিশ্রমিক পেয়েছিলেন চাঙ্কি পান্ডে!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২১:১১

অ
শেষকৃত্য অনুষ্ঠানেও পারিশ্রমিক পেয়েছিলেন চাঙ্কি পান্ডে!

বর্তমান সময়ের বেশ আলোচিত এক ব্যাপার হলো কোটিপতি ব্যবসায়ীদের পূজা অথবা তাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে বলিউডের তারকাদের উপস্থিতি। মোটা অংকের টাকার বিনিময়ে তারকারাও এসব অনুষ্ঠানে যেতে প্রস্তুত থাকেন।  

এমনটা দেখা গেছে আম্বানি পরিবারের ছেলের বিয়েতেও। যেখানে এক ঝাক বলিউড তারকার মেলা বসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিভিন্ন বিয়ে, জন্মদিন অথবা উদ্বোধনী অনুষ্ঠানে।

তবে অবাক হওয়ার বিষয় হলো শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যেও নাকি মোটা অংকের টাকার প্রস্তাব পান অনেক বলিউড তারকা। চাঞ্চল্যকর এমনই একটি ঘটনার কথা ফাঁস করেছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে।

তিনি জানান, কোনো এক ধনী পরিবার তাদের বাড়ির কারও শেষকৃত্যে যাওয়ার জন্য টাকার বিনিময়ে তাকে ডেকেছিলো। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে এমনটাই জানিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন হাউসফুল এই অভিনেতা।

তিনি বলেন, যে কোনো অনুষ্ঠানেই তিনি উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত থাকেন। আর সে কারণেই নাকি এই অভিনেতা কোনো এক শেষকৃত্যের অনুষ্ঠানেও চলে গিয়েছিলেন। সেখানে মোটা অংকের টাকার বিনিময়ে এই অভিনেতাকে কাঁদতে হবে বলে ডাকা হয়েছিল।  

এই বিষয়ে চাঙ্কি পান্ডে আরও জানিয়েছেন, অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করার পর অতিরিক্ত অর্থ উপার্জনের জন্যেই বিভিন্ন ইভেন্টে যাতায়াত করতেন তিনি। এ জন্য হাতের কাছে সর্বদা একটি ব্যাগ গুছিয়ে রাখতেন যাতে করে যেকোনো অনুষ্ঠানে কেউ তাকে ডাকলে সাথে সাথেই যেন উপস্থিত হতে পারেন।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন