Logo

বিনোদন

ওমর সানির বাসায় চুরি, সন্দেহের তীর কেয়ারটেকারের দিকে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮

অ


বেশ কয়েকদিন ধরে ব্যবসা নিয়ে বিপাকে আছেন চিত্রনায়ক ওমর সানী। এমন অবস্থাতেই এবার তার বাসায় ঘটল চুরির ঘটনা। টাকাসহ চোর নিয়ে গেছে এই অভিনেতার ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ মোট তিনটি ফোন।

এ ঘটনায় ভাটারা থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সকাল হাঁটতে বেরিয়েছিলেন ওমর সানি। মিনিট চল্লিশ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ওমর সানি বাংলাদেশের খবরকে বলেন, ‌‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’

তিনি আরও বলেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব। ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বাড়ির কোনো কেয়ারটেকার হয়তো চুরির সাথে যুক্ত আছে’— যোগ করেন অভিনেতা।


এফএটি/এটিআর/এনআর/

  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন