Logo

বিনোদন

মেয়েরা কবির সিংয়ের মতো পুরুষদের প্রেমে পড়ে : শাহিদ কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩

অ
মেয়েরা কবির সিংয়ের মতো পুরুষদের প্রেমে পড়ে : শাহিদ কাপুর

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শাহিদ অভিনীত অসংখ্য সিনেমার মধ্যে অন্যতম আলোচিত ও সমালোচিত সিনেমা কবির সিং। যেখানে শাহিদকে একজন বিষাক্ত প্রেমিকের চরিত্রে দেখা যায়।

সম্প্রতি সাংবাদিক ফায়ে ড’সুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন কবির সিং সিনেমা নিয়ে। যেখানে শাহেদ মন্তব্য করেন, মেয়েরা কবির সিংয়ের মতো পুরুষদের প্রেমে পড়ে!  

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অর্জুন রেড্ডির হিন্দি রিমেক হিসেবে নির্মিত কবির সিং বিতর্কের পাশাপাশি বড় সাফল্যের মুখ দেখিয়েছিল শাহিদ কাপুরকে। বলিউডকেও পাইয়ে দিয়েছিল অসাধারণ বক্স অফিস সাফল্য। তবে দর্শকের একটি বড় অংশ কবির সিং চরিত্রের প্রতি নিন্দা জানিয়েছিলেন।

এ বিষয়ে শাহিদ বলেন, তিনি এ ধরনের চরিত্রকে সমর্থন না করলেও এ ধরনের পুরুষের অস্তিত্ব আমাদের সমাজে আছে। তিনি বলেন, আমি মনে করি কবির সিনেমায় যা করেছেন তার অনেক কিছুই গ্রহণযোগ্য ছিল না।

শাহিদ আরও বলেন, মেয়েরা কি কবির সিংয়ের মতো ছেলের প্রেমে পড়ে? আমি বলবো পড়ে! তাহলে এমন সিনেমা বানাতে অসুবিধা কী? তিনি আরও যুক্ত করেন, আপনি কি পছন্দ করেন বা করেন না, সেটা একেবারেই আপনার উপর নির্ভর করে।

জনপ্রিয় এ অভিনেতাকে সবশেষ পর্দায় দেখা গেছে কৃতি স্যাননের বিপরীতে তেরি বাঁতো মে আইসা উলঝা জিয়া ছবিতে। এছাড়াও প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় শাহিদ কাপুর অভিনীত ‘দেবা’ সিনেমাটি। 

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন