উড়ছে আসিফ-নিকিতার ইচ্ছেরা, মডেল সিঁথির আত্মপ্রকাশ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কোটা আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করা ‘ভাইরাল’ কন্যা ফারজানা সিঁথি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এল তার মিউজিক ভিডিও। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানে মডেল হিসেবে ধরা দিলেন ফারজানা সিঁথি। তার বিপরীতে রয়েছেন ‘ললনা’ খ্যাত গায়ক সাদি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রোমান্টিক এ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনার তুঙ্গে রয়েছেন ফারজানা সিঁথি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের কর্মকাণ্ডে দেশজুড়ে আলোচিত হন সিঁথি। এরপর আগস্টের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে নিজের নামের পাশে ভাইরাল শব্দটিও জুড়ে নেন তিনি।
‘ইচ্ছেরা‘ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন, ব্রিদ্ধাদিত্য মুখার্জী। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ইমন ঘোষ।
মঙ্গলবার রাতে আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানের ভিডিও। এমন শুদ্ধ গীতিকবিতার রোমান্টিক গানে উচ্ছ্বসিত আসিফ ভক্তরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা সিঁথিকে নিয়ে নানান আলোচনা-সমালোচনা, বিতর্ক থাকলেও আসিফ-নিকিতার এই রোমান্টিক গানে যেন ছাপিয়ে গেছে সবকিছু।
এফএটি/এমএইচএস/এনআর/

