না ফেরার দেশে ‘এই পদ্মা এই মেঘনা’ গানের আবু জাফর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৩
না ফেরার দেশে ‘এই পদ্মা এই মেঘনা’-এর গীতিকার ও সুরকার আবু জাফর। বার্ধক্যজনিত নানা জটিলতায় বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিকিৎসাধীন তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোক-গবেষক সাইমন জাকারিয়া।
কুষ্টিয়ার কুমারখালীতে জন্ম নেওয়া আবু জাফর আবু জাফর একাধারে একজন গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল।
কালজয়ী ‘এই পদ্মা এই মেঘনা’ গানের স্রষ্টা আবু জাফর লিখেছেন বেশকিছু বইও। এর মধ্যে নতুন ‘রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য) উল্লেখযোগ্য।
ডিআর/এটিআর/এনআর/

