Logo

বিনোদন

‘চালচিত্র’ মুক্তির তারিখ জানালেন অপূর্ব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০

অ
‘চালচিত্র’ মুক্তির তারিখ জানালেন অপূর্ব

আট বছর বিরতির পর বড় পর্দায় ফিরেছেন অপূর্ব। সেটিও আবার টালিউডের সিনেমায়। শীঘ্রই ‘চালচিত্র’ নামক একটি থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে দেশের ‘বড় ছেলে’ খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল সিনেমাতে অপূর্বের প্রথম লুকের একটি পোস্টার। যা দেখেই দর্শক বুঝে নিয়েছিলেন, রহস্যময় কোনো চরিত্রে দেখা যাবে অপূর্বকে। 

আজ রোববার (৮ ডিসেম্বর) ‘চালচিত্র’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। পোস্টারের ক্যাপশনে একটি রহস্যময় ক্যাপশনও চোখে পড়ে দর্শকদের।

যেখানে লেখা হয়েছে, ‘আপনার বন্ধুকে কাছে রাখুন, কিন্তু আপনার শত্রুকে আরও কাছে রাখুন। চালচিত্রে’র নতুন পোস্টার ‘দ্যা ফ্রেম ফাটালে উন্মোচন’। তারা আরও জানান, শীঘ্রই মুক্তি পাবে সিনেমার ট্রেলার।

নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একই ক্যাপশনে পোস্টার শেয়ার করতে দেখা যায় ‘চালচিত্র’ অভিনেতা অপূর্বকেও।

সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন, ‘গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং, যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সেই চেষ্টাই করছি।’

বলাই বাহুল্য অপূর্বের টালিউডে অভিষেক বেশ জোরেশোরেই হতে যাচ্ছে। কেননা ‘চালচিত্রে’ অপূর্বের সাথে আরও দেখা যাবে টালিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রীদের। যার মধ্যে রয়েছেন, টোটা রায় চৌধুরী, রাইমা সেন ,ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

পোস্টারে আরও জানানো হয়, আসছে ২০ ডিসেম্বর বড়দিনের উৎসবে মুক্তি পেতে যাচ্ছে ‘চালচিত্র’।

এফএটি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন