Logo

বিনোদন

সম্পর্কে নেই, তবুও একসঙ্গে ঘুরে বেড়ান সুস্মিতা-রোহমান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:২৬

অ
সম্পর্কে নেই, তবুও একসঙ্গে ঘুরে বেড়ান সুস্মিতা-রোহমান

ছবি : সংগৃহীত

বছর তিনেক আগে ২০২১ সালে হুট করেই রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। তখন বিচ্ছেদের কোনো কারণ না জানালেও বিচ্ছেদের সময় রোহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে সাবেক মিস ইউনিভার্স লিখেছিলেন, ‘আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম, ভালোবাসাও থেকে যাবে!’ 

সে কথাই যেন রেখে চলেছেন সুস্মিতা। বিচ্ছেদের পরেও একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় প্রাক্তন এ জুটিকে। আর নিয়ে বেশ কয়েকদিন ধরেই বলিউডের অন্দরমহলে চলছে কানাঘুষা। বিচ্ছেদের পর সম্পর্কের প্রস্তাব পেলেও আগাননি সুস্মিতা। এমনকি এখনো একাই রয়েছেন। এরই মাঝে আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। সুস্থ হয়ে কাজে ফিরতেই তাকে প্রায়ই দেখা যায় সাবেক প্রেমিক রোহমান শলের সঙ্গেই। এ নিয়ে যেন নেটিজেনদের প্রশ্নের কোনো শেষ নেই। 

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহমান বলেন, ‘আমাদের সম্পর্কটা ডাল-ভাতের মতো। আমরা একে অপরকে ভীষণ ভালোভাবে বুঝতে পারি। তাই লোকে কি বলে পাত্তা দেই না। আমি রোজ অনেক কিছু শিখি ওর কাছ থেকে। সম্পর্ক ভেঙ্গে গেলেই যে বন্ধুত্ব ভেঙ্গে যায় এ আমি মানি না ‘ 

সম্পর্কের বিষয়ে সুস্মিতা নিজেও জানিয়েছেন, এমন কাউকে পান নি যার সাথে বাকি জীবন কাটাতে পারবেন । 

বিগত ২০১৮ সালে ইন্সটাগ্রামের মাধ্যমে পরিচয় হয় সুস্মিতা ও রোহমানের। বন্ধুত্ব, প্রেম, বিচ্ছেদ সবমিলিয়ে এক অন্যরকম সমীকরণে নিজেদের বেঁধেছেন তারা। 

এফএটি/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন