Logo

বিনোদন

ফোক ফেস্টের ভবিষ্যৎ ফের অনিশ্চিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭

অ
ফোক ফেস্টের ভবিষ্যৎ ফের অনিশ্চিত

দীর্ঘ বিরতির পর বহুল প্রতীক্ষিত ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট আবারও মঞ্চে ফিরছে এমনটাই শোনা গিয়েছিল। তবে নতুন জটিলতায় ফোক ফেস্টের ভবিষ্যৎ ফের অনিশ্চিত। 

জানা গেছে, আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের জন্য ভেন্যু বরাদ্দ দেওয়া হলেও, পরে তা বাতিল করে দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

সান কমিউনিকেশনের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্টেডিয়ামে সব ধরনের ইভেন্ট বাতিল করা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে ফোক ফেস্ট আয়োজন সম্ভব হচ্ছে না। মার্চে রোজা শুরু হওয়ায় ওই সময়ও আয়োজন করা কঠিন।

২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়া ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে পাঁচ দেশের শতাধিক শিল্পী পারফর্ম করেছিলেন। সর্বশেষ ২০১৯ সালে এ ফেস্ট অনুষ্ঠিত হয়, এরপর পাঁচ বছরের বিরতির পর আয়োজকরা জানুয়ারিতে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর বসানোর কথা ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন জটিলতার কারণে আবারও স্থগিত হতে যাচ্ছে লোক সংগীতের সবচেয়ে বড় এ আসর।

এফএটি/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন