Logo

বিনোদন

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার রসায়ন এক সময়ে দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। যদিও তারা মাত্র একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন, বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে যৌথ উপস্থিতি নিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন ছিল— শাকিব খানের সঙ্গে কি নুসরাতের কোনো প্রেমের সম্পর্ক ছিল?

সম্প্রতি একটি পডকাস্টে নুসরাত ফারিয়া বিষয়টি স্পষ্টভাবে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক হয়নি। ফারিয়া বলেন, ‘না, এমন কিছুই হয়নি। আমাদের মধ্যে খুব ভালো পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি— সবই কাজের জায়গা থেকেই।’

ফারিয়া আরও বলেন, ‘শাহেনশাহ’ সিনেমার পর শাকিব ও তার জুটি বড় পর্দায় আর দেখা যায়নি। কেন এরপর তারা একসঙ্গে কাজ করেননি— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টি তার কাছেও পুরোপুরি পরিষ্কার নয়। তিনি বলেন, ‘এটা আমি নিজেও জানি না। এমনকি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন সে নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

পডকাস্টে শুধুই সিনেমার বিষয় নয়, ব্যক্তিজীবনের নানা দিক নিয়েও কথা বলেছেন নুসরাত ফারিয়া। আলোচনায় উঠে এসেছে তার ক্যারিয়ারের উত্থান-পতন, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দুই দিনের কারাবন্দি জীবনের স্মৃতি।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর