Logo

বিনোদন

পরীমণিকে গুলি করে হত্যার হুমকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২

পরীমণিকে গুলি করে হত্যার হুমকি

চিত্রনায়িকা পরীমণিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি অডিও ক্লিপ শেয়ার করে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন। পরীমণির দাবি, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালাগাল করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরীমণি জানান, হঠাৎ করেই অচেনা ওই নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় কথা বলা শুরু হয়। পরে কথাবার্তা আরও ভয়ংকর রূপ নেয়।

এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কথা বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে তাকে হুমকি দেন। একপর্যায়ে সরাসরি গুলি করে হত্যার কথাও বলা হয়।

এ ঘটনায় আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে জানান এই অভিনেত্রী। তবে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না— সে বিষয়ে তিনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীমণি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর