ছবি: সংগৃহীত
শপিং মলের ক্রেতাদের অদ্ভুত সব প্রশ্ন করে দর্শকদের আনন্দ দিতেন এক তরুণী। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পেয়েছেন জনপ্রিয়তার স্বীকৃতিও। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত সেই মুখ, ইনফ্লুয়েন্সার স্মিতা চৌধুরী বিয়ে করেছেন।
গত ৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন স্মিতা। সেখানে দেখা যায়, বরের হাত বিজয়ীর ভঙ্গিতে তুলে ধরেছেন তিনি। ছবির ক্যাপশনে স্মিতা লিখেছেন, ‘নির্বাচনের আগে জিতে গেল ছেলেটি।’
সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের আসরে বসেন স্মিতা ও তাঁর বর। বিয়ের ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসান স্মিতার অনুরাগীরা।
চট্টগ্রামের মেয়ে স্মিতা উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান। কনটেন্ট তৈরি, অনুষ্ঠান সঞ্চালনা ও ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও তিনি সক্রিয়। দেশি-বিদেশি বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করা স্মিতা এখন সারা বিশ্বের বাংলাদেশিদের কাছেই পরিচিত মুখ।
বিয়ের বিভিন্ন মুহূর্তের কিছু ভিডিও স্মিতা ফেসবুকে শেয়ার করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রামের এক ছেলের কাছে কষ্ট পেয়ে তিনি একসময় বলেছিলেন, আর কখনও চট্টগ্রামের ছেলে বিয়ে করবেন না। তবে যদি কেউ যত্ন করে, ভালোবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে কেবল চট্টগ্রামের ছেলে হওয়ার কারণে কেন বিয়ে করবেন না—এমন কথাও লেখেন তিনি।
এএস/

