Logo

বিনোদন

ভোটের আগে জানান ফাল্গুনে শাড়ি পরব না আবায়া, জিজ্ঞাসা শবনম ফারিয়ার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০২

ভোটের আগে জানান ফাল্গুনে শাড়ি পরব না আবায়া, জিজ্ঞাসা শবনম ফারিয়ার

ভোটের আগে জানান ফাল্গুনে শাড়ি পরব না আবায়া : জিজ্ঞাসা শবনম ফারিয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে যখন উত্তেজনা ও প্রত্যাশার আবহ, তখন শোবিজ অঙ্গনের তারকারাও নিজ নিজ ভঙ্গিতে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ সরাসরি মতামত দিচ্ছেন, আবার কেউ হাস্যরসের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যোগ করছেন ভিন্ন মাত্রা।

এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ভোটের আগের দিন নিজের ফেসবুক স্ট্যাটাসে রসিকতার সুরে তিনি লেখেন, ‘কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানান! তাহলে ডিসাইড করতে সুবিধা হবে— পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া।’

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। নেটিজেনরা নানা মন্তব্যে অংশ নেন। কেউ মজা করে লিখেছেন, ‘বুবু আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হব, ফাইনাল! এবার যে-ই জিতুক।’ আবার কেউ পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন, সিদ্ধান্ত আপনার— মানুষ সুদৃষ্টি দেবে নাকি কুদৃষ্টি, সেটাও আপনার ওপর নির্ভর করছে। আপনি স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনতাই আপনার অঙ্গীকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাষী হিসেবেই পরিচিত শবনম ফারিয়া। সমসাময়িক সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতিও খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। নির্বাচন ঘিরে তার এই রসিক পোস্টও তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন সবার নজর ভোটগ্রহণের পরিবেশ, ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শবনম ফারিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর