Logo

বিনোদন

আবার হলিউডে পা রাখছেন দীপিকা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫

আবার হলিউডে পা রাখছেন দীপিকা!

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আবারও হলিউডে কাজ করতে যাচ্ছেন— এমন গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। ২০১৭ সালে ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল তার। সেখানে হলিউড অভিনেতা ভিন ডিজেল-এর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে এরপর দীর্ঘ সময় আন্তর্জাতিক প্রজেক্টে তাকে দেখা যায়নি।

এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় এইচবিও সিরিজ দ্য হোয়াইট লোটাস-এর চতুর্থ সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে। ২০২১ সালে শুরু হওয়া এই অ্যান্থলজি সিরিজ রহস্য ও মানবসম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত হয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে এবং এমি ও গোল্ডেন গ্লোবসহ একাধিক পুরস্কার জিতেছে।

তৃতীয় সিজনেও তার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি। সে সময় অন্তঃসত্ত্বা থাকায় দীর্ঘ বিদেশি শুটিং সূচিতে অংশ নেওয়া সম্ভব হয়নি বলে জানা যায়। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, নতুন সিজনের জন্য প্রাথমিক আলোচনা অনেকটাই এগিয়েছে এবং শুটিং শিগগিরই শুরু হতে পারে।

সবকিছু চূড়ান্ত হলে দীপিকা স্ক্রিন শেয়ার করতে পারেন হলিউড অভিনেত্রী হেলেনা বনহাম কার্টার ও অভিনেতা ক্রিস মেসিনা-র সঙ্গে। আন্তর্জাতিক মানের শিল্পীদের সঙ্গে কাজ করা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে বলিউডেও ব্যস্ত সময় পার করছেন তিনি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ-এর ‘কিং’ সিনেমায় আবারও জুটি বাঁধবেন শাহরুখ খান-এর সঙ্গে। পাশাপাশি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন-এর সঙ্গেও একটি বড় প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে।

হলিউডে সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দীপিকা পাডুকোন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর