ছবি: সংগৃহীত
বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে একটি ছবি নিজ ইন্সটাগ্রামে পোস্ট করে ভক্তদের এই আনন্দের খবরটি জানান তিনি।
ছবিতে বধূ বেশে আশনা শ্রফকে একটি কমলা লেহেঙ্গায় দেখা যায়। আর আরমানের পড়নে ছিল প্যাস্টেল শেডের শেরওয়ানি স্যুট। সুন্দর মুহূর্তের এ ছবির নিচে একটি রোমান্টিক ক্যাপশনও জুড়তে দেখা যায় আরমান মালিককে। যেখানে তিনি সদ্য বিয়ে করা স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন লিখেছেন ‘তু হি মেরা ঘর’।
সামাজিক মাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন নতুন এই দম্পতি। তার মধ্যে সোফি চৌধুরি, অহনা কুমরা ও বরুণ ধাওয়ানসহ অনেকে বলিউড তারকাই এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে ২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা জুটি। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ছিল দেখার মতো।
বলিউডে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন আরমান মালিক। তার মধ্যে ‘ওয়াজাহ তুম হো’, ‘বোল দো জারা’ অন্যতম। অন্যদিকে আশনা শ্রফ একজন জনপ্রিয় ফ্যাশন ব্লগার ও ইউটিউবার।
এফএটি

