Logo

বিনোদন

নিজ বাড়িতে মিলল তামিল অভিনেত্রীর মরদেহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৮

নিজ বাড়িতে মিলল তামিল অভিনেত্রীর মরদেহ

ছবি: সংগৃহীত

দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের রহস্যজনক মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আকস্মিক এই ঘটনায় হতভম্ব সহ-অভিনেতা ও ভক্তরা। মাত্র ৩৬ বছর বয়সেই তামিল অভিনেত্রীর এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।  তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত জীবনের অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী।

ধারণা করা হচ্ছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এখন পর্যন্ত তার স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে পাড়ি জমান চেন্নাইয়ে। তামিল বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না তার জন্য। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়েছে তাকে।

অবশেষে ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন সুভাষিণী। এই ধারাবাহিকই তাকে জনপ্রিয়তা এনে দেয় এবং ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন