Logo

বিনোদন

ভিত্তিহীন বিষয় নিয়ে সময় নষ্ট করবেন না: সুনেরাহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৩০

ভিত্তিহীন বিষয় নিয়ে সময় নষ্ট করবেন না: সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই না করেই যা ইচ্ছা লিখে ফেলার একটি নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অনলাইন লেখকদের একটি অংশের অপেশাদার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং অনুসারীদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সুনেরাহ তার পোস্টে লেখেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলেন, যার বেশিরভাগই নেতিবাচক।

এ সময় পেশাদার সাংবাদিকদের প্রতি নিজের সম্মান জানিয়ে তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা অনেক কষ্ট করে এই অবস্থানে এসেছেন। এটা তাদের পেশা এবং তারা সঠিক তথ্য যাচাই করেই সংবাদ প্রচার করেন। আমাদের কাজগুলোও তারাই মানুষের কাছে পৌঁছে দেন।

মতপ্রকাশের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর সমালোচনা করে এই অভিনেত্রী আরও লেখেন, “‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো বলে কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা সম্পূর্ণ অযৌক্তিক। এদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এসবের পেছনে হয়তো অ্যাটেনশন, এন্টারটেইনমেন্ট অথবা মনিটাইজেশন-এর মতো উদ্দেশ্য থাকে।

সবশেষে ভক্ত ও অনুরাগীদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না।

উল্লেখ্য, শোবিজ অঙ্গনের অনেক তারকার মতো সুনেরাহও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। তবে এসবকে পেছনে ফেলে বর্তমানে তিনি চলচ্চিত্র ও ওটিটিউভয় মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। ন ডরাই খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি নতুন কিছু প্রজেক্টের কাজ শেষ করেছেন যা শিগগিরই বড় পর্দায় আসার কথা রয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সুনেরাহ বিনতে কামাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন