Logo

বিনোদন

অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনকে নিয়ে গুঞ্জন, যা বললেন নির্মাতারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:২৪

অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনকে নিয়ে গুঞ্জন, যা বললেন নির্মাতারা

ছবি: সংগৃহীত

বলিউডে একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে দ্রুতই শুরু হয় নানা জল্পনা। এবার তাই হলো দীপিকা পাড়ুকোনকে ঘিরে।

সম্প্রতি দ্বিতীয়বার মা হতে চলেছেন— এমন ঘোষণা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ সুখবর ভক্তদের আনন্দ দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় অন্য এক আলোচনা— এবার কি কমে যাবে দীপিকার কাজের পরিধি? বড় বাজেটের ছবিতে কি তার ভূমিকা ছোট হয়ে আসবে?

বিশেষ করে ‘রাকা’ ছবিতে দীপিকার চরিত্র নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। অনেকে ধরে নিতে শুরু করেন, গর্ভাবস্থার কারণে হয়তো তার স্ক্রিনটাইম কমিয়ে দেওয়া হবে। কিন্তু ছবির নির্মাতারা এ ধারণাকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষায়, দীপিকা এ ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং শুটিং পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।

বরং সেটে কাজের পরিবেশকে তারা বর্ণনা করেছেন ‘প্রাণশক্তিতে ভরপুর’ হিসেবে। অর্থাৎ ব্যক্তিগত জীবনের পরিবর্তন তাঁর পেশাদার প্রতিশ্রুতিকে প্রভাবিত করছে— এমন কোনো লক্ষণ তারা দেখছেন না।

দীপিকা শুধু শুধু উপস্থিত থাকছেন না; বরং ছবির অ্যাকশন দৃশ্যেও অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা মেনে।

আল্লু অর্জুন অভিনীত ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি। বড় বাজেট ও অ্যাকশনধর্মী এই প্রজেক্টে দীপিকার ভূমিকা যে কেন্দ্রীয়, তা নির্মাতাদের বক্তব্যেই পরিষ্কার।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন