ছবি: সংগৃহীত
সম্প্রতি ‘কেডি: দ্য ডেভিল’ বলিউড সিনেমার আইটেম গান ‘সারকে চুনরী’ মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই গানের দৃশ্যকে অশালীন ও কুরুচিকর বলে আখ্যা দেন।
বিশেষ করে নোরার নাচের ভঙ্গিমা নিয়ে ওঠে প্রশ্ন। বিতর্ক বাড়তে থাকায় শেষমেশ গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি নোরাও এই ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন।
গানে নোরার সঙ্গে দেখা যায় বলিউডের প্রখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে। মুলত গানটির বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে আপত্তি ওঠায় জাতীয় মহিলা কমিশন অভিনেতাকে তলব করলে কমিশনের দপ্তরে হাজির হন সঞ্জয়।
শুনানির পর সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে জানান, সঞ্জয় নাকি গানের কথার প্রকৃত অর্থ সম্পর্কে জানতেন না। কারণ গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা তিনি বোঝেন না। তবে এই ধরনের একটি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনি ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন।
শুধু তাই নয়, এরইমধ্যে বড় ঘোষণাও দিয়েছেন অভিনেতা। ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন সঞ্জয় দত্ত।
বাংলাদেশের খবর/আরইউ

