Logo

বিনোদন

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কম্পোজার এএন ফরহাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৬:১৯

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কম্পোজার এএন ফরহাদ

হালের জনপ্রিয় ও ব্যস্ততম কণ্ঠশিল্পী এবং কম্পোজার এএন ফরহাদ। তিনি একাধারে ও সমানতালে কাজ করে যাচ্ছেন একজন কণ্ঠশিল্পী ও কম্পোজার হিসেবে। ইতোমধ্যে তার কম্পোজিশনে বেশ কয়েকটি গান অডিও বাজারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এএন ফরহাদের পুরো নাম মো. আবু নাসের ফরহাদ। তার জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর গ্রামে।

এএন ফরহাদের গানের প্রথম হাতেখড়ি হয় ওস্তাদ চন্দন আশ্চার্যের হাত ধরে। এছাড়া ছোটবেলা থেকেই স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত গান করতেন।

২০২১ সালে তার কম্পোজিশনে প্রথম গান প্রকাশিত হয়। পরবর্তীতে একে একে বিভিন্ন শিল্পীর কণ্ঠে তার গান প্রকাশ পেতে থাকে। এর মধ্যে বেশ কয়েকটি গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

খুব অল্প সময়েই ফরহাদের কম্পোজিশনে গান গেয়েছেন দেশের জনপ্রিয় অনেক তারকা শিল্পী। তাদের মধ্যে রয়েছেন ইমরান মাহমুদুল, কনা, ন্যান্সি, পড়শী, পলক হাসান, তাসিবা, নোলক বাবু, আকাশ মাহমুদ, সানজিদা রিমি, মহুয়া মুনা, পুষ্পিতা মিত্র, সৈয়দ অমি, তাসমিম জামান স্বর্ণা, প্রমিত কুমার, শিমুল হাসান, ইমন খান, মনির খান, মুহাম্মদ মিলন, আকরাম খান, রাকা পপি, আরমান আলিফ, লিটা সরকার, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী, কাজী শুভ, আতিয়া আনিশা, শিল্পী বিশ্বাস, সুমি শবনম, কনিকা রয়, পারভেজ খান, সালমা, অনিক সূত্রধর, রাইসা খান, নিশ্চুপ বৃষ্টি, লায়লা, স্বীকৃতি, আয়েশা জেবিন দীপা, ইবনাত সালমা, মাহতীম সাকিব, সাথী খান, মুনসুর, বিন্দুকণা সহ আরও অনেকে।

ফরহাদের কম্পোজিশনে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মৌলিক গান প্রকাশিত হয়েছে। এছাড়া শতাধিক গান রয়েছে অপ্রকাশিত গানের তালিকায়। খুব শিগগিরই গানগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে বলেও জানিয়েছেন এই জনপ্রিয় কম্পোজার।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে পান সুপারি, মাতাল, দুই চাক্কার সাইকেল, পাগলা পাগলী, টম অ্যান্ড জেরি, পিরিত কইরো না, বেয়াইন সাব ২.০ ইত্যাদি।

গান নিয়ে স্বপ্ন কী জানতে চাইলে তিনি বলেন, “আমৃত্যু সঙ্গীতের সঙ্গে থাকতে চাই। বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। সঙ্গীত আমার রক্তে মিশে আছে। তাই যতদিন বেঁচে আছি, সঙ্গীতের সঙ্গেই থাকতে চাই।”

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন