Logo

বিনোদন

আসছে মার্ভেলের নতুন চমক ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২১:২১

আসছে মার্ভেলের নতুন চমক ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী ব্লকবাস্টার প্রজেক্ট অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। সিনেমাটির কোনো অফিশিয়াল ফুল-লেংথ ট্রেলার এখনো প্রকাশ না হলেও, সম্প্রতি নতুন এক রিপোর্টে জানা গেছে যে এর মূল প্লট বা গল্প চালিত হবে মার্ভেলের দুই গুরুত্বপূর্ণ চরিত্র স্যাম উইলসন ও ইয়েলেনা বেলোভাকে কেন্দ্র করে।

হলিউডের বিশ্বস্ত ইনসাইডার ও মার্ভেল সংক্রান্ত খবরের জনপ্রিয় সূত্র মাইটাইমটুশাইনহ্যালো’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই তথ্য ফাঁস করেছে।

তাদের দাবি অনুযায়ী, সিনেমার পুরো গল্পে স্যাম উইলসন ও ইয়েলেনা বেলোভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা পালন করবেন। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার শেষ দিকে স্টিভ রজার্স নিজের আইকনিক ঢালটি স্যাম উইলসনের হাতে তুলে দেওয়ার পর স্যামই এখন মার্ভেল ইউনিভার্সের বর্তমান ক্যাপ্টেন আমেরিকা’।

তবে নতুন এই সিনেমায় স্টিভ রজার্স চরিত্রে ক্রিস ইভান্সেরও ফেরার কথা রয়েছে, যা দর্শকদের জন্য এক বড় চমক হতে চলেছে। অন্যদিকে, নারী চরিত্রগুলোর মধ্যে ইয়েলেনা বেলোভা তথা নতুন ব্ল্যাক উইডো’ চরিত্রটিই ডুমসডে’ সিনেমায় সবচেয়ে বড় স্ক্রিন টাইম ও গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে যাচ্ছে বলে জানা গেছে।

গত ২০২৫ সালের থান্ডারবোল্টস’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যে ইয়েলেনা বেলোভাকে দেখা গিয়েছিল, যেখানে তিনি এবং নিউ অ্যাভেঞ্জার্সরা একটি বহুমাত্রিক (এক্সট্রা-ডাইমেনশনাল) জাহাজের আগমন সম্পর্কে জানতে পারেন—যা আসলে ফ্যান্টাস্টিক ফোরের মহাকাশযান এক্সেলসিয়র’ ছিল। সেই সূত্র ধরেই এবার অ্যাভেঞ্জার্সের মূল লড়াইয়ে যুক্ত হচ্ছেন ইয়েলেনা।

মার্ভেলের এই নতুন পটভূমি নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ভক্ত স্যাম উইলসনকে কাহিনীর মূল চালিকাশক্তি হিসেবে দেখতে মুখিয়ে থাকলেও, একাংশের মতে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে তার চরিত্রটিকে আরও শক্তিশালী করার সুযোগ ছিল। আবার ইয়েলেনাকে নারী চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকায় দেখার খবরটি অনেককে অবাক করেছে, কারণ সাধারণ দর্শক ও কমিকস অনুরাগীরা আশা করেছিলেন যে ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত সু স্টর্ম (ইনভিজিবল ওম্যান) চরিত্রটি এই গল্পের কেন্দ্রে থাকবে।

তবে এই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জো রুসো এবং অ্যান্থনি রুসো (রুসো ব্রাদার্স) পরিচালিত এবং মাইকেল ওয়ালড্রন ও স্টিফেন ম্যাকফিলি লিখিত অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ চলতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, যিনি আইরন ম্যানের অধ্যায় চুকিয়ে এবার মার্ভেলের অন্যতম সেরা ভিলেন ডক্টর ডুম’ (ডক্টর ভিক্টর ভন ডুম) হিসেবে পর্দায় হাজির হবেন। সিনেমাটির বিশাল তারকা বহরে অ্যান্থনি ম্যাকি ও ফ্লোরেন্স পিউ ছাড়াও থাকছেন ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পেড্রো পাসকাল, ভ্যানেসা কার্বি, সেবাস্তিয়ান স্ট্যান এবং টম হিডলস্টনের মতো একঝাঁক জনপ্রিয় হলিউড তারকা।

পুরোনো ও নতুন প্রজন্মের এই নায়কদের মেলবন্ধনে ডক্টর ডুমের বিরুদ্ধে অ্যাভেঞ্জার্সের এই মহাকাব্যিক লড়াই দেখার জন্য এখন শুধু ডিসেম্বরের অপেক্ষা।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন