Logo

বিনোদন

ভালো চিত্রনাট্য পেলে তিন খানের সঙ্গে কাজ করবেন কঙ্গনা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪

অ
ভালো চিত্রনাট্য পেলে তিন খানের সঙ্গে কাজ করবেন কঙ্গনা

ছবি: সংগৃহীত

কঙ্গনা রানাওয়াত নিজের ভিন্ন ব্যক্তিত্বের জন্য বরাবরই বলিউডে অন্য সবার চেয়ে একটু বেশি চর্চিত। গণমাধ্যমে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে  কঙ্গনা একাধিকবার জানিয়েছেন,  বলিউডের তিন সুপারস্টার— শাহরুখ খান, সালমান খান, এবং আমির খানের সঙ্গে জুটি বাঁধতে তিনি একেবারেই আগ্রহী নন।

তার মতে, এই তিন খানের বিপরীতে কাজ করলে নায়িকারা কখনই কেন্দ্রীয় চরিত্রে গুরুত্ব পান না। শুধুমাত্র নায়কের বিপরীত চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। ফলে, সিনেমার প্রস্তাব এলেও তা  ফিরিয়ে দিয়েছেন কঙ্গনা।

কিন্তু এবার তিন খানের বিষয়ে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন কঙ্গনা। আসন্ন সিনেমা ‘ইমার্জেন্সি’-র প্রচারকালে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তিনি কি আগামী দিনে শাহরুখ, সালমান এবং আমিরকে নিয়ে কোনও ছবি পরিচালনা করতে চান? উত্তরে অভিনেত্রী উচ্ছ্বসিত হয়ে জানান, তিনি এক পায়ে রাজি আছেন তিন খানের পরিচালক হতে।

কঙ্গনা জানান, ‘ভাল চিত্রনাট্য থাকলে অবশ্যই শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে কাজ করব। আমি মনে করি, তারা অভিনেতা হিসেবে যথেষ্ট প্রতিভাবান। তবে তারা সবসময় একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন। তাঁদের সঙ্গে নতুন কিছু করতে পারলে ভালোই লাগবে।’

তিন খানের সঙ্গে পর্দায় কোনো কাজ না করলেও ব্যক্তিগত জীবনে সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন কঙ্গনা। কিছুদিন আগেই শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রবেশের বিষয়ে প্রশংসা করে একটি পোস্ট করেন তিনি। আরিয়ান খানকে নিয়ে বেশ আশাবাঁদী বলেও জানান কঙ্গনা।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন