ওমরাহ পালন করতে গিয়ে সমালোচনার জবাব দিলেন নিলয়
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:২৩
ছবি: সংগৃহীত
সম্প্রতি পরিবারসহ ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। গত ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই খবরটি শেয়ার করেন।
তবে ওমরাহ পালনের পর থেকেই নিলয়কে বিভিন্ন নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে। এরই প্রতিক্রিয়ায় শনিবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে সমালোচকদের উদ্দেশে কথা বলেছেন নিলয় ।
নিলয় তার পোস্টে লেখেন, ‘আমি আগেও বিভিন্ন দেশে গিয়েছি, ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি দিয়েছি, কিন্তু এত বাজে মন্তব্য কখনও পাইনি। কিন্তু মক্কায় এসে ছবি পোস্ট করলেই কেন এত বাজে মন্তব্য আসা শুরু হয়, তা বুঝতে পারছি না।’
তিনি আরও লেখেন, ‘পবিত্র নগরীতে এসেছি, ভালো কমেন্টস করলে ভালো লাগবে। যদি ছবি ভালো না লাগে, তাহলে এড়িয়ে যেতে পারেন। আল্লাহ আমাকে দ্বিতীয়বারের মতো এখানে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আবারও আসব। আপনারা দোয়া করবেন যাতে আপনিও এখানে আসতে পারেন।বাজে মন্তব্যগুলো কেবল আপনার জীবনের হতাশা আর হিংসার বহিঃপ্রকাশ।’
নিলয়ের এই পোস্টের মাধ্যমে সমালোচকদের প্রতি তাঁর শান্তিপূর্ণ ও পরামর্শমূলক বার্তা দিয়েছেন।
এফএটি

