Logo

বিনোদন

ভয়াবহ দাবানলে বাড়ি ছাড়লেন পপ তারকা ডুয়া লিপা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২১:২৬

অ
ভয়াবহ দাবানলে বাড়ি ছাড়লেন পপ তারকা ডুয়া লিপা

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ছে বহু তারকার বাড়ি। দাবানলের লেলিহান শিখা এবার আঘাত হেনেছে পপ তারকা ডুয়া লিপার বাড়িতেও। প্যাসিফিক প্যালিসেডস এলাকা, যেখানে বহু বিখ্যাত ব্যক্তির বাড়ি রয়েছে, সেখানেও দাবানলের কারণে বিপর্যয় নেমে এসেছে।  নিরাপত্তার খাতিরে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন ডুয়া লিপা।

নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লস অ্যাঞ্জেলেসের আকাশে ধোঁয়া ও দাবানলের ভয়াবহ দৃশ্যের একটি ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় এ পপ তারকা। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ংকর। যাঁরা এই দাবানলের কারণে নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে বাধ্য হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’ এছাড়াও ভিডিওর সাথে দাবানলের মুখে পড়া মানুষদের অর্থ সাহায্য ও গৃহহারা মানুষদের আশ্রয়ের জন্য কিছু লিঙ্ক শেয়ার করেন তিনি।

পাশাপাশি, নিজের নিরাপত্তার খবর জানিয়ে তিনি বলেন, ‘আমি নিরাপদে আছি। যাঁরা এই ভয়াবহতার মধ্যে লড়াই করছেন, তাদের জন্য ভালোবাসা ও প্রার্থনা রইল। সবাই নিরাপদে থাকুন এবং পরস্পরের খেয়াল রাখুন।’

 ২০২০ সালে বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া লিপা। সেই বাড়িতে দাবানলের আঁচ পড়েছে। যে কারণে তাকে বাড়ি ছেড়ে চলে আসতে বলা হয়।


 লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে নিজের বাড়ির জন্য উদ্বেগ প্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি বলেন, ‘এই দাবানল রুখতে যাঁরা শুরু থেকে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি কুর্নিশ। ক্ষতিগ্রস্তদের সাহায্যে যাঁরা অনবরত কাজ করছেন, তাদের ধন্যবাদ। সবার জন্য প্রার্থনা।’

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এই দাবানলে  ডেমি মুর, অ্যান্থনি হপকিনস, প্যারিস হিলটন, বিলি ক্রিস্টালসহ অনেক তারকার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন