Logo

বিনোদন

বচ্চন পরিবারের গর্ব আরাধ্যা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯

অ
বচ্চন পরিবারের গর্ব আরাধ্যা

ছবি: সংগৃহীত

বলিউডের সম্মানজনক পরিবারের নামের তালিকায় উপরেই রয়েছে বচ্চন পরিবারের নাম। সেই পরিবারে তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে বড় হয়ে উঠছেন অভিষেক ও ঐশরিয়া রাই বচ্চনের কন্যা, আরাধ্যা বচ্চন।

২০০০ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিষেক। ইতোমধ্যে ২৫ বছর কাটিয়েছেন সিনেমা জগতে। যদিও এই সময়কালে নানা উত্থান-পতন, সমালোচনা ও প্রশংসা—সবই তাকে মোকাবিলা করতে হয়েছে। তবে তিনি সবসময় বচ্চন পদবির মর্যাদা রক্ষা করেছেন। 

এই মুহূর্তে ক্যারিয়ারে বিরতি নিয়ে মেয়ে আরাধ্যার বড় হয়ে ওঠা দেখছেন অভিষেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘আরাধ্যার অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নিয়মিত মঞ্চে তার অভিনয় দেখতে পাওয়া যায়।’ মেয়ের এই প্রতিভা এবং ভালো ব্যবহার নিয়ে দারুণ আশাবাদী অভিষেক।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করব আরাধ্যাও বচ্চন পদবির মর্যাদা রাখতে পারবে।’এতো অল্প বয়সেই নিজের প্রতিভা দিয়ে বচ্চন পরিবারের সকলের কাছে প্রশংসিত হয়ে উঠেছে।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন