Logo

বিনোদন

‘কোল্ডপ্লে’ কনসার্টে শাহরুখ খানের নাম! মুম্বাই কাঁপালেন ক্রিস মার্টিন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:১৮

অ
‘কোল্ডপ্লে’ কনসার্টে শাহরুখ খানের নাম! মুম্বাই কাঁপালেন ক্রিস মার্টিন

ছবি: সংগৃহীত

প্রায় এক বছরের প্রতীক্ষার পর অবশেষে মুম্বাইয়ে পৌঁছেছে বিশ্ববিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। মুম্বাইয়ে তাদের তিন দিনের কনসার্টে উন্মত্ত ভক্তদের সঙ্গে উপভোগ্য মুহূর্ত কাটাচ্ছেন ব্যান্ডের প্রধান ক্রিস মার্টিন। তবে রোববারের (১৯ জানুয়ারি) কনসার্টে এক বিশেষ মুহূর্ত নজর কেড়েছে সবার, বিশেষ করে শাহরুখ খানের ভক্তদের।

মঞ্চে পারফরম্যান্সের সময় হঠাৎ করেই ক্রিস মার্টিন বলেন, ‘শাহরুখ খান ফরএভার!’ এই কথায় পুরো স্টেডিয়াম ভক্তদের উল্লাসে ভরে ওঠে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আর এই ভিডিও ভাগ করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেও। ভিডিওর ক্যাপশনে শাহরুখ একই উচ্ছ্বাসে লিখেছেন, ‘ক্রিস মার্টিন ফরএভার অ্যান্ড এভার।’ 


শুধু এখানেই শেষ নয়, শাহরুখ ক্রিস মার্টিনের প্রতি তার ভালোবাসা জানিয়ে ‘কোল্ডপ্লে’র জনপ্রিয় গান ‘ইয়েলো’র লাইন উদ্ধৃত করে লেখেন, ‘তুমি আমার জন্য সত্যিই বিশেষ, যেমন তোমার গান। তোমাকে ও তোমার গোটা দলকে আলিঙ্গন।’ 

মুম্বাইয়ের কনসার্টে ভক্তদের সঙ্গে হিন্দিতেও কথা বলেন ক্রিস মার্টিন। যা শুনে করতালিতে মেতে ওঠেন অনুরাগীরা। তার বার্তা ছিল, ‘সকলকে শুভ সন্ধ্যা। মুম্বাইয়ে এসে আমাদের খুব ভালো লাগছে।’ 

দারুণ এই সফরে একা আসেননি ক্রিস। তার সঙ্গে ছিলেন প্রেমিকা, অভিনেত্রী ডাকোটা জনসন। কনসার্টের পাশাপাশি একসঙ্গে মেরিন ড্রাইভে ঘোরাফেরা এবং সিদ্ধি বিনায়ক মন্দিরও দর্শন করেন জনপ্রিয় এ তারকা জুটি। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন