Logo

বিনোদন

দুর্ঘটনার কবলে পরীমনির ছেলে, হাসপাতালে ভর্তি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৬

অ
দুর্ঘটনার কবলে পরীমনির ছেলে, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি এই নায়িকা নিজের জন্মদিন উদযাপন করেন দুই ছেলেমেয়েকে সাথে নিয়ে।

এরমধ্যে হঠাৎ’ই দুর্ঘটনার কবলে পড়েছে পরীর ছেলে। বুধবার (৩০ অক্টোবর) রাতেই ছেলের আহত হওয়া একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, ‘দুর্ঘটনা’। এর বেশি বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে তার সন্তান।

সূত্র মতে, অভিনেত্রীর ছেলে পড়ে গিয়ে এমন আঘাত পেয়েছে যে চোখ ফুলে প্রায় বন্ধ অবস্থায় রয়েছে সারাক্ষণ। তবে আপাতত আগের তুলনায় সুস্থ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীর পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পূণ্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে। তবে কী করে এই দুর্ঘটনা তা নিয়ে কিছুই জানাননি তিনি।

ছেলের বয়স দু’বছর হতে চললো নায়িকার। আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। কয়েকদিন সে সব ছবিও সমাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরী।

সাবেক স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পরী তার ছেলেকে নিয়ে একাই থাকেন। ছেলের যাবতীয় দেখভালের দায়িত্ব মায়ের ওপরই। শ্যুটিংয়েও ছেলেকে নিয়ে যেতে ভোলেন না অভিনেত্রী।

এদিকে পরীমনির ছেলের চোখে আঘাত দেখে ভক্তরাও দ্রুত তার সুস্থতার প্রার্থনা করেছেন। একইসঙ্গে অনেকে নায়িকার কাছে জানতে চেয়েছেন, কীভাবে ঘটলো এমন কাণ্ড! যদিও এসব প্রশ্নের কোন কোনো জবাব দেননি পরী। 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন