Logo

প্রবাস

মালয়েশিয়ায় নির্মাণশ্রমিকদের বিরুদ্ধে অভিযান, আটক ৩৯ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ২১:১৩

মালয়েশিয়ায় নির্মাণশ্রমিকদের বিরুদ্ধে অভিযান, আটক ৩৯ বাংলাদেশি

মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে বিদেশি নির্মাণশ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। এতে ৩৯ বাংলাদেশিসহ ৪৪ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে।

সোমবার (১১ মে) কেদাহ রাজ্য ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, রোববার (১০ মে) পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৩৯ বাংলাদেশি, চার ইন্দোনেশীয় ও এক ভারতীয় নাগরিক আছেন।

বিবৃতিতে বলা হয়, ‘অপ সাপু’ নামের বিশেষ অভিযানে আটকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে- নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, অনুমতিপত্রের অপব্যবহার ও বৈধ ভ্রমণ নথি না থাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বান্দার দারুলামানে একটি বাণিজ্যিক ভবনের নির্মাণস্থলে অভিযান পরিচালনা করা হয়। এতে ১২ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। এসময় মোট ৪৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে তিনজন মালয়েশিয়ার নাগরিক এবং ৪৪ জন বিদেশি ছিলেন। পরে ওই বিদেশিদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন এবং সংশ্লিষ্ট অভিবাসন বিধিমালার আওতায় তদন্ত চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের বেলান্তিক অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন