Logo

প্রবাস

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৩:৪৭

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা

ছবি: সংগৃহীত

লাওসে বাংলাদেশ দুতাবাসের নিবন্ধিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটি-২০২৬-এর আয়োজনে সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিদর্শন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তার উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস, হ্যানয়, ভিয়েনতিয়েনের রাষ্ট্রদূত লুৎফুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সভাপতি মাজহারুল হক (এডি)। এ সময় কমিটির নেতৃবৃন্দসহ লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লাওসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, তাদের সম্ভাবনা এবং লাওসে নিরাপদ ও সুন্দরভাবে কাজ করার পরিবেশ সম্পর্কে তাদের বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শোনেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এবং লাওস প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সভাপতি মাজহারুল হক (এডি) প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। লাওসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা ও ব্যাংকের শাখা সম্প্রসারণ, চিকিৎসা ও হাসপাতাল সেবা, কর্মসংস্থান, প্রশাসনিক সহযোগিতা এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সরকারি ও প্রশাসনিক সেবা আরও সহজ ও কার্যকর করার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ, সম্মানজনক ও সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, বাংলাদেশ থেকে লাওসে আসা রেমিট্যান্স যোদ্ধারা যাতে সহজে ও নিরাপদে বৈধ কর্মসংস্থানের সুযোগ পান, প্রয়োজনীয় প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ করতে পারেন এবং কর্মক্ষেত্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন না হন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর।

রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির নেতারাও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, দূতাবাস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাওসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা সমাধান এবং তাদের জীবনযাত্রা ও কর্মপরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে।

সর্বোপরি, সংবর্ধনা অনুষ্ঠানটি লাওস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন