Logo

স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৭:০৩

হাম ও  উপসর্গে আরও ১২ মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বাকি ১১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৭৯ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ২০৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন