Logo

স্বাস্থ্য

বিশ্ব নার্স দিবসে আলোক হেলথকেয়ারে সম্মাননা অনুষ্ঠান

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:০০

বিশ্ব নার্স দিবসে আলোক হেলথকেয়ারে সম্মাননা অনুষ্ঠান

সংগৃহীত

বিশ্ব নার্স দিবস-২০২৬ উপলক্ষে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল-এ এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ মে) আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের নার্সরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, মেডিকেল ডিরেক্টর ডা. মেহবুব মজিদ হিমেল, সিনিয়র জিএম, জিএমসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। রোগীর সার্বিক পরিচর্যা, মানসিক সহায়তা এবং চিকিৎসা কার্যক্রমে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নার্সিং সেবা একটি উন্নত স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে।

এ সময় হাসপাতালের নার্সদের পেশাগত অবদান, মানবসেবা ও রোগীদের প্রতি আন্তরিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করা হয়। অনুষ্ঠানে নার্সদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পাশাপাশি রোগীদের সেবায় আরও আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।

বিশ্ব নার্স দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন