Logo

স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৭:০৫

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ জন। 

শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে তাদের কারও ক্ষেত্রে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়নি।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সাড়ে তিন মাস ধরে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যু, যার বেশির ভাগই শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতা বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।  


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন