Logo

আন্তর্জাতিক

গাজায় টিকাকেন্দ্রে ইসরায়েলি হামলা, চার শিশুসহ আহত ছয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:৩৯

অ
গাজায় টিকাকেন্দ্রে ইসরায়েলি হামলা, চার শিশুসহ আহত ছয়

ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি পোলিও টিকাকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘গাজা উপত্যকার উত্তরাঞ্চলের শেখ রাদওয়ান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে আজ (শনিবার) হামলার ঘটনা ঘটেছে। ওই সময় মা–বাবারা তাঁদের সন্তানদের জীবন বাঁচাতে পোলিও টিকা দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।’

পোস্টে ডব্লিউএইচওর প্রধান আরও বলেন, ‘হামলায় ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে চারটি শিশু রয়েছে।’

এদিকে গাজায় পোলিও টিকা নিতে আসা লোকজনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘গাজায় বেসামরিক ও মানবিক স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।’ 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন