শেষ সময়ে এসে ছেলেকে ক্ষমা করলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেয়াদের শেষ সপ্তাহে দুটি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছেলে হান্টারকে আনুষ্ঠানিক ক্ষমা ঘোষণা করেছেন। অস্ত্র ও কর মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার।
যদিও ছেলের বিচারকাজে হস্তক্ষেপ করবেন না জানিয়ে তিনি বলেছিলেন, কখনোই ছেলেকে ক্ষমা করবেন না।
তবে রোববার (১ ডিসেম্বর) বাইডেন এক বিবৃতিতে জানান, হান্টার বাইডেনকে ‘অন্যায়ভাবে’ এবং ‘বিশেষভাবে’ বিচারবিভাগের লক্ষ্যবস্তু করা হয়েছে, তার পরিবার নামের কারণে। খবর দ্য গার্ডিয়ান ও আল-জাজিরার।
বাইডেন বলেন, ‘হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আর এটা ভুল।’
হান্টার বাইডেন এক বিবৃতিতে মার্কিন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি যে ক্ষমা পেয়েছি, তা কোনোদিন অস্বীকার করব না। এটি আমার নতুন জীবন শুরু করতে সহায়ক হবে।’
এদিকে বাইডেনের এমন সিদ্ধান্ত মার্কিন বিচারব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে। এমন সময়ে এ ঘটনা ঘটল, যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধানকে নিজেই মনোনীত করেছেন। বিচার বিভাগেও তিনি নিজেই নিয়োগ দিতে যাচ্ছেন।
এমআই

