নিউইয়র্কে এনআরবি পুরস্কার পেলেন ৪১ বাংলাদেশি
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০২
ছবি : বাংলাদেশের খবর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪তম এনআরবি (নন রেসিডেনশিয়াল বাংলাদেশি) পুরস্কার পেয়েছেন দেশ ও প্রবাসের শিল্পী-কলাকৌশলীসহ ৪১ জন বাংলাদেশি।
স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের একটি মিলনায়তনে শো টাইম মিউজিক এ পুরস্কারের আয়োজন করেন। অনুষ্ঠানে ৪১ জন গুণী শিল্পী ও ব্যবসায়ীর নাম ঘোষণা করেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
ছবি : বাংলাদেশের খবর
এবারের আয়োজনে পুরস্কার পেয়েছেন, সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা, শিল্পী অনিক রাজ, শিল্পী মিতু মাহমুদ, সিলেট মোটর গাড়ির ডিলার, শিল্পী কামরুল ইসলাম, কুইন্স প্যালেসের সৈয়দ মুস্তাকিম, কুইন্স প্যালেসের রাবু, অ্যাক্টিভিস্ট আবদুর রহমান, অ্যাক্টিভিস্ট আবু তালেব চান্দু, নারী উদ্যোক্তা রানো নওয়াজ, নারী উদ্যোক্তা মুনমুন হাসিনা, বাংলা ট্রাভেলসের বেলাল হোসেন, চ্যান্সেলর আবু বকর হানিপ, ইমিগ্র্যান্ট হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ইস্টার্ন ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নুরুল আজিম, গ্লোবাল এমএস ইঙ্কের তারেক হাসান খান, মোহাম্মদ খালেক, নোয়া ডিস্ট্রিবিউটরের স্বত্বাধিকারী বিলাল চৌধুরী, ক্রেডিট কোরের মোহাম্মদ এ কাশেম, মো. খলিলুর রহমান, বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ চিশতী, অ্যাক্টিভিস্ট হাসান জিলানী, সানম্যান গ্লোবাল এক্স কর্পোরেশন, আশরাফ চৌধুরী খোকন, আহসান হাবীব, এম এ হোসেন সেলিম, আবদুর রশিদ বাবু, রিদুয়ান হক, ডিজিটাল ট্রাভেলস, ফটো সাংবাদিক নেহার সিদ্দিক, ফটো সাংবাদিক তুষার, ডা. বর্নালী হাসান, সাংবাদিক আব্দুল আউয়াল মিন্টু, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী রেশমি মির্জা, ফ্যাশন ডিজাইনার মানহা ক্লোজেট, সামাজিক কর্মী শাহানাজ হোসেন, উপস্থাপক মিয়া মোহাম্মদ দুলাল, শিল্পী কামরুজ্জামান বকুল ও খায়রুল ইসলাম খোকন।
আয়োজন সম্পর্কে শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম বলেন, ‘অনেক বাঁধা-বিপত্তি অতিক্রম করে একটানা ১৪ বছর ধরে অনুষ্ঠানটি পরিচালনা করে আসছি। অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির জন্য এক বছর ধরে টিম ওয়ার্ক করতে হয়। কাজটি কষ্টসাধ্য হলেও ১৩ বছর ধরে শো টাইম মিউজিকের ধারাবাহিকতা রক্ষা করে আসছি। এবারেও আশানুরূপ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি।'
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শাহ নেওয়াজ, নুরুল আজিম, মো. হোসেন জামিল, খলিলুর রহমান, আহসান হাবিব, আব্দুর রশিদ বাবু ও হাসান জিলানী।
এছাড়া, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী টিনা রাসেল, অঙ্কন ইয়াসমিন, প্রতীক হাসান কামরুল ইসলাম, রানো নেওয়াজ, অনিক রাজ ও মিতু মাহমুদ।
এমআই/এসবি

