ভারতের তেলেঙ্গানায় ৫.৩ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯
প্রতিকী ছবি/সংগৃহীত
ভারতের তেলেঙ্গানায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য মতে, সকাল ৭টা ২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগু জেলায় ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়। হায়দরাবাদেও এ কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রটি মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল।
তেলঙ্গানা ওয়েদারম্যান নামে এক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বলা হয়, গত ২০ বছরে প্রথমবারের মতো, তেলেঙ্গানায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
এসবি

