Logo

আন্তর্জাতিক

শনিবার আমিরাতে বৃষ্টির নামাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০১

অ
শনিবার আমিরাতে বৃষ্টির নামাজ

ছবি : সংগৃহীত

তীব্র খরা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে। ভয়াবহ এই পরিস্থিতিতে দেশবাসীকে শনিবার (৭ ডিসেম্বর) বৃষ্টি প্রার্থনা করে সালাতুল ইসতিসকা আদায় করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর সময় বেলা ১১টায় সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদে ইসতিসকার নামাজ আদায় করা হবে।

প্রসঙ্গত, সালাতুল ইসতিসকার অর্থ হলো, বৃষ্টির জন্য নামাজ আদায় করা। অনাবৃষ্টি ও প্রচণ্ড রোদের তাপমাত্রা বেড়ে গেলে ওই নামাজ আদায় করে দোয়ার করার কথা হাদিস শরিফে এসেছে।

নবিজি (সা.) নিজেও সাহাবাদের নিয়ে ইসতিসকা নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করতেন এবং সাহাবারা নামাজের স্থান থেকে ভিজে ভিজে বাড়ি ফিরতেন।

পরপর তিন দিন ইসতিসকার নামাজ পড়া সুন্নত। এই তিন দিন নফল রোজা রাখাও মুস্তাহাব।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন