Logo

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৪৮ ফিলিস্তিনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫

অ
২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৪৮ ফিলিস্তিনি

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কোনোভাবেই থামছে না হত্যাযজ্ঞ। ইসরায়েলিদের বর্বর হামলায় গেল ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে কমপক্ষে আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে নতুন করে ৪৮ জন নিহত এবং আরও ২০১ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৮০ জনে পৌঁছেছে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।  ইহুদিবাদীদের এসব হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন  ধ্বংস হয়ে গেছে।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন