Logo

আন্তর্জাতিক

জানালা দিয়ে কোটি টাকা ফেলেও শেষ রক্ষা হলো না সরকারি কর্মকর্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৮:২০

অ
জানালা দিয়ে কোটি টাকা ফেলেও শেষ রক্ষা হলো না সরকারি কর্মকর্তার

জানালা দিয়ে কোটি টাকা ফেলেও শেষ রক্ষা হলো না সরকারি কর্মকর্তার /ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে সরকারি কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে খবর পেয়ে বাড়ির জানালা দিয়ে টাকার বান্ডিল ফেলে দিতে থাকেন সারেঙ্গি। যেন ওই অর্থের হদিস না পায় ভিজিল্যান্স বিভাগ। যদিও শেষ রক্ষা হয়নি গ্রামীণ উন্নয়ন বিভাগের এই প্রধান প্রকৌশলীর।

শুক্রবার (৩০ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিজিল্যান্স বিভাগ তল্লাশি করতে আসছে জানতে পেরে বাসার জানালা দিয়ে ৫০০ রুপির নোটের বান্ডিল ফেলতে থাকেন গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বৈকুণ্ঠ নাথ সারঙ্গি। এ সময় বাইরে রুপির বৃষ্টি হতে দেখা যায়।

দুর্নীতি এবং আয়ের বাইরে সম্পদ রয়েছে এমন অভিযোগে এসব অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি। গ্রামীণ উন্নয়ন বিভাগের এই প্রধান প্রকৌশলী আরও তদন্তের আওতায় রয়েছেন।

ওড়িশার আঙ্গুল, ভুবনেশ্বর ও পিপিলিসহ (পুরী) সাতটি স্থানে একযোগে অভিযান চালিয়ে এই প্রকৌশলীর প্রায় ২.১ কোটি টাকা নগদ টাকা উদ্ধার করেছে ভিজিল্যান্স বিভাগ।

এনডিটিভি বলছে, ভিজিল্যান্স কর্মকর্তারা আসার সঙ্গে সঙ্গে সারঙ্গি তার ফ্ল্যাটের জানালা দিয়ে নগদ রুপির বান্ডিল ফেলে দেয়ার চেষ্টা করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে বান্ডিলগুলো উদ্ধার করা হয়।

সারঙ্গির আয়ের উৎসের তুলনায় অপ্রতুল সম্পদের মালিকানার অভিযোগের পর এই তল্লাশি চালানো হয়।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত দুর্নীতি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন