দামেস্কে ইসরায়েলি হামলায় সিরিয়ার তীব্র নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৪০
ছবি : সংগৃহীত।
দামেস্কে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) বিকেলে ইসরায়েলি বাহিনী দামেস্ক শহরের দক্ষিণে বসতি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায়। যার ফলে ওই অঞ্চলের বড় ধরনের ক্ষতি হয়।
সরকারি বার্তা সংস্থা সানায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা ‘অবিচারপূর্ণ’ ও ‘ইসরায়েলের অপরাধমূলক কার্যকলাপ’ অব্যাহত রাখার জন্য করা হচ্ছে।
বিবৃতিতে আরও জানা যায়, এই হামলার উদ্দেশ্য হলো সিরিয়ার জনগণকে আঘাত করা এবং অঞ্চলটিতে উত্তেজনা সৃষ্টি করা।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে হিজবুল্লাহর সাথে সংঘর্ষের তীব্রতার পর থেকে সিরিয়ায় ইসরায়েলি হামলা বেড়ে গেছে। গত অক্টোবর মাসে সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরে একাধিক হামলা চালানো হয়। হামলায় এক সেনা নিহত এবং কয়েকজন আহত হন।
ইসরায়েলের এসব হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি ও পদক্ষেপের অভাবে হচ্ছে বলে দাবি করছে সিরিয়া।
সূত্র: আল-জাজিরা।
এসবি

