Logo

আন্তর্জাতিক

আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৭:৪৪

অ
আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : বাংলাদেশের খবর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সঙ্গে  এরপর কী হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কি-না।

জবাবে ট্রাম্প বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। ‘এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন’।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

বুধবার (২৫ জুন) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, আলোচনা আবার শুরু হবে কি-না তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কি-না তার ওপর।

এরপর ট্রাম্প বলেন, ইরানের সাথে আগামী সপ্তাহেই তারা আলোচনা করতে যাচ্ছেন। তারা একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে।

তিনি বলেন, ‘আমি মনে করি না এটা প্রয়োজনীয়। তারা একটি যুদ্ধে ছিল, তারা লড়াই করেছে এবং এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে। কোনো সমঝোতা হলো কি-না তা আমি কেয়ার করি না।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন