যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ খবরে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। ইলেকটোরাল ভোটে বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প। ইতোমধ্যে ২৬৭টি ভোট পেয়েছেন ট্রাম্প। আর কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। ৫০ অঙ্গরাজ্যের মধ্যে বেশ কয়েটির ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে ফ্লোরিডা, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, ইন্ডিয়ানা, টেনেসি, আরকানসাস, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, সাউথ ডাকোটা ও নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট ট্রাম্প পেয়েছেন।
অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। এর মধ্যে দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে ৪৩টি রাজ্য পরিচিত হলেও বাকি দোদুল্যমান সাত রাজ্যই বড় ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।
ওএফ/এসবি

