পেনসিলভানিয়ায় জিতলেই নির্বাচন জিতে যাব : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৭
ডোনাল্ড ট্রাম্প/ছবি : সংগৃহীত।
পেনসিলভানিয়ায় অঙ্গরাজ্যে জিতলে নির্বাচন জিতে যাবেন বলে জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিও অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডোন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে তিনি বারবার রিপাবলিকান ভোটারদের ভোটের দেওয়ার অনুরোধ করেছেন।
ফিলাডেলফিয়ার টক রেডিও ১২১০ ডব্লিউপিএইচটি-এ রিচ জিওলি শোতে ট্রাম্প বলেন, ‘পেনসিলভানিয়ায় জিতলে আমরা সম্পূর্ণ নির্বাচনটি জিততে পারব।’
তিনি আরও বলেন, ‘আমরা এই দেশটিকে আগের চেয়ে আরও মহান করতে যাচ্ছি। তবে আপনাদের ভোটের লাইনে থাকতে হবে। আপনাদের নিরঙ্কুশ আইনি অধিকার রয়েছে সেই ভোটের। যদি আমরা পেনসিলভানিয়া জিততে পারি, তাহলে আমরা সম্পূর্ণ নির্বাচন জিতে যাব। আমরা সবকিছু জিতে যাব।’
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখনো ভোট গ্রহণ চলছে। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে কোনো কোনো অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, কোথাও শেষের পথে, কোথাও এখনো চলছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। এর মধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ১৯৮টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে কমলা হ্যারিস পেয়েছেন ১১২টি ভোট।
সূত্র: এপি, সিএনএন।
এসবি/ওএফ

