Logo

আন্তর্জাতিক

বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:১০

অ
বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

এপি’র নির্বাচনী ফলাফলের ম্যাপ/ ছবি : সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অপরদিকে ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়। সেই হিসেবে ‘ম্যাজিক’ সংখ্যা স্পর্শ করতে ট্রাম্পের আর মাত্র ৪০টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার।

মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে কোনো কোনো অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, কোথাও শেষের পথে, কোথাও এখনো চলছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। এর মধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : এপি।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন