Logo

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৬:১০

অ
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩০

ছবি : সংগৃহীত।

লেবাননের বৈরুত শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। হামলাটি ঘটেছে শহরের দক্ষিণাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ হামলা চালানো হয়। এছাড়া, লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা অঞ্চলেও ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের একপাশ ধ্বংস হয়ে যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্গত সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা গভর্নরেটের আশপাশে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন।

লেবাননের সংস্কৃতিমন্ত্রী জানান, ইসরায়েলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের আশপাশে অটোমান যুগের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে তারা।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৫০ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন